মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা গতকাল রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুশান্ত কুমার হালদার, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগে প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, মেহেরপুর জেলা বিএফএ’র সভাপতি হাফিজুর রহমান হাফি, সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু প্রমুখ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম প্রমুখ। কমিটির সভা শেষ পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষে কমিটির সদস্যদের শপথ করিয়ে নেন জেলা প্রশাসক ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।