আশাশুনিতে পিপিজি ফলোআপ মিটিং অনুষ্ঠিত

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে পিচ প্রেসার গ্রুপ (পিপিজি) এর ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পেভ উপজেলা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পেভ আশাশুনি উপজেলা কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চু।

প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট সাতক্ষীরা জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল। সভায় সুজন আশাশুনি উপজেলা কমিটি সভাপতি ও আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, পেভ এম্বাসেডার গোলাম মোস্তফা, এস কে হাসান, দীপন কুমার মন্ডল এবং খুরশিদ আলম, রাফজান জানি, সাইমন ইসলাম, মেহদী হাসান, তানভীর রহমান, মুরাদ হুসাইন ও আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আশাশুনিতে সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচনের দাবী জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।