মেহেরপুরে প্রথম বিভাগ ভলিবল লীগের উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে প্রথম বিভাগ ভলিবল লীগ প্রতিযোগিতা/২০১৫ এর উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল রোববার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ভলিবল লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়া। এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, ভলিবল লীগ প্রতিযোগিতার আহ্বায়ক সৈয়দ এহসানুল কবীর আরিফ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

উদ্বোধনী খেলায় মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ ২-০ সেটে মেহেরপুর প্রগতি পরিমেলকে পরাজিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।