নগরকান্দায় আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

নগরকান্দায় আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসের ঠান্ডু মাষ্টার’র বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংসদ উপনেতা ও ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল সিকদারের পরিচালনায় এসময় অনন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার ব্যাক্তিগত সহকারী সচিব শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসের মিয়া, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান মিকো, উপজেলা যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টু, মিলন মোল্লা, নিজাম নকিব, বাবুল মাতুব্বর, আনোয়ার হোসেন, সাহিদ শেখ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।