গৌরনদীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

গৌরনদীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

গৌরনদী প্রতিনিধি : স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল। বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গভেষনা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সীসহ অন্যান্যরা। শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।