আজ শনিবার (২৯ আগস্ট) সকালেই বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা26 তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কাউকে প্রভাবিত করার জন্য অত্যধিক খরচ করা থেকে অবশ্যই বিরত থাকুন। আপনার একগুঁয়ে মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন এবং তাঁদের প্রতিটি পরামর্শ মেনে চলুন। বন্ধুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কোনও অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে এবং পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখতে অবশ্যই এমন একটি সোনার হার পরুন যেটি আপনার পেট স্পর্শ করবে।
বৃষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। ভবিষ্যতে দাম বাড়তে পারে এমন একটি জিনিস কেনার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বাড়িতে আজ একটি উৎসবের আমেজ বজায় থাকবে। তাতে অংশগ্রহণ করুন। ভালোবাসার মানুষকে অবশ্যই আজই আপনার বিশেষ বার্তা পৌঁছে দিন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করে তাঁকে সাদা রঙের ফুল উপহার হিসাবে দিন।
আরও পড়ুনঃ আজ ২৯ আগস্ট (১১ ভাদ্র ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। শিশুদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার কাছের কেউ আপনাকে হতাশ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দৃষ্টিহীন ব্যক্তিদের সেবা করুন।
কর্কট রাশি: একজন বন্ধুর দ্বারা আজ আপনি জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন পেতে পারেন। শুধু তাই নয়, তিনি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে উৎসাহিত করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি কাজে ভাইকে সাহায্য করতে পারেন। কোনও মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে অবশ্যই সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ বাড়িতে এমন একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যেটি আপনাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিতে পারে। অত্যধিক মোবাইল চালানো থেকে বিরত থাকুন। আপনি আজ কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাঁদরকে মিষ্টি (যেমন: জিলিপি) খেতে দিন।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। আপনার ওজন অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। পাশাপাশি, আপনি আকস্মিক উপহারও পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ স্থগিত না রেখে আজকেই শেষ করে ফেলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অশ্বত্থ গাছে জল দিয়ে গাছটিকে পরিক্রমণ করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির সরঞ্জাম কিনতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করে যান। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর থালা-চামচ ব্যবহার করুন।
আরও পড়ুনঃ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, বজ্রবৃষ্টির শঙ্কা
তুলা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন। আজ আপনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে সাদা চন্দনের টিকা লাগান।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কোনও কাজে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্মুখীন হতে পারেন এবং পুরস্কার পেতে পারেন। আপনি আজ ডাক মারফত একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পরিবেশকে ভালো রাখার লক্ষ্যে এবং দূষণ কমাতে অবশ্যই গাছ লাগান।
ধনু রাশি: আপনার মন আজ একটি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে কিছুজন আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন।
আরও পড়ুনঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
মকর রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। স্বার্থপর বদমেজাজি ব্যক্তিদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীকে অবশ্যই বাড়ির কাজে সাহায্য করুন। আজ আপনার একজন যত্নশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলি পুনর্মূল্যায়নের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য গান গাইতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তিকে অথবা একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তিকে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস অর্পণ করুন।
কুম্ভ রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে অবশ্যই তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাখির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করুন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বাড়িতে আজ অর্ধাঙ্গিনী আপনার জন্য একটি সারপ্রাইজ রেসিপি তৈরি করে আপনাকে চমকে দিতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই বিষ্ণু চালিশা জপ করুন অথবা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন।




