শ্যামনগরে বনবিভাগের অভিযানে হরিণের মাংস উদ্ধার

শ্যামনগরে বনবিভাগের অভিযানে হরিণের মাংস উদ্ধার

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির চকবারা গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে এক অভিযানে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুত্রে প্রকাশ গোপন সংবাদের ভিত্তিতে গাবুরার চকবারা গ্রামের ইয়াসিন গাজীর বাড়ীর ফ্রিজ থেকে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিএমসি কমিটি ও সিপিজির সদস্যগণের উপস্থিতিতে তিন কেজি মাংস উদ্ধার করা হয়।

জানা যায় অভিযান পরিচালনাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুড়িগোয়লিনী ষ্টেশন কর্মকর্তা বলেন উদ্ধারকৃত মাংসগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগ কর্তৃক আটককৃত হরিণের মাংস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।