× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ফেনসিডিল ও অবৈধ প্রসাধনী জব্দ, ভারতীয় নাগরিক সহ গ্রেফতার-৩

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
benapol

যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় অবৈধ প্রসাধনীসহ এক ভারতীয় নাগরিক সহ ৩ জনকে  গ্ৰেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) গভীর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ইউসুফ মন্ডল (৩৬), পিতা-বশির মন্ডল, সাং-খাবরাপোতা, থানা-গোপালনগর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত, জুয়েল রানা (২০), পিতা-সেলিম মোড়ল, সাং-বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট ও আঃ নবীছদ্দিন (৫২), পিতা-মৃত নূর আলী মন্ডল, স্থায়ী: গ্রাম- মাগুরা, থানা- ঝিকরগাছা, বর্তমান: গ্রাম- বড় আচঁড়া (ফজলু এর বাড়ির ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা- যশোর।
পুলিশ জানায়, অবৈধ ভারতীয় পণ্য পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বেনাপোল ছোট আচঁড়া গ্রামস্থ স্থলবন্দরের ২২নং গেট সংলগ্ন খাজা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ বোতল ফেনসিডিল সহ ইউসুফ মন্ডল ও জুয়েলকে গ্রেফতার করে।
অপরদিকে, চেকপোস্টের রেজাউল মার্কেটের সামনে বেনাপোল টু যশোরগামী মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী, লোহার তৈরি নজেল পণ্যসহ আঃ নবীছদ্দিনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য অনুমান- ৪,৫১,২০০/-টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..