দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে – ভূমিমন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে – ভূমিমন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে - ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতি শিক্ষার্থীর জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।

আজ হেয়ার রোডে নিউ গভঃ ডিগ্রী কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্‌বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, নিউ গভঃ ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাছাড়া কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

এসময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া সংসদ সদস্য ও নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।