শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ – আসাদুল হাবিব দুলু

শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ – আসাদুল হাবিব দুলু
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - আসাদুল হাবিব দুলু

শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

তিনি বলেন, শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়বে। তাই তাদের শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

আজ লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধ এবং আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরো আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।

সভায় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক
এ কে এম মমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।