ভাঙ্গায় র‌্যাবের হাতে জাল টাকাসহ আটক-১

আবু নাসের হুসাইন, ফরিদপুর: র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ বুধবার (১৪ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মনিরুজ্জামান(৩৬) নামে এক ব্যাক্তিকে জাল টাকাসহ আটক করেছে।

মনিরুজ্জামান উপজেলার দাড়িয়ার মাঠ গ্রামের মৃত রব মাতুব্বারের ছেলে।

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে ৪০টি ১০০০টাকার নোটের (সর্বমোট চল্লিশ হাজার) জাল টাকাসহ মনিরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার জালটাকা ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় জালটাকা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল।

ধৃত আসামীকে উদ্ধারকৃত জালটাকাসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।