× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

বেকে বসেছেন অনুষ্কা শর্মা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

বিরাট কোহলির সঙ্গে আনুষ্কার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।এতো দিন এই দু’জনের বন্ধুত্ব নিয়ে ইতিবাচক সব খবর প্রকাশ হলেও সম্প্রতি তাদের মধ্যে নানা কথাবার্তা শুরু হয়েছে।বলাবলি হচ্ছে- বিরাটকে বিয়ে করতে নারাজ অনুষ্কা শর্মা। বি-টাউনের অন্দরে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। অনেকেই বলছেন, খবরটা ঠিক। আর সে কারণেই বিরাট-অনুষ্কার বিচ্ছেদের জল্পনা আরও গভীর হচ্ছে বলে ধারণা বলি মহলের একাংশের।কিন্তু বিষয়টা আদৌ কতটা সত্যি?

অনুষ্কার এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, বিরাট অনুষ্কাকে এ বছরই বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাতে বেঁকে বসেন নায়িকা। আপাতত তিনি কেরিয়ার নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে বিয়ে করলে তা তাঁর কেরিয়ারের জন্য বাধা হতে পারে বলে মনে করেন নায়িকা। সে কারণেই আগামী বছর অর্থাৎ ২০১৭-তে বিয়ে করতে চান তিনি।

ঠিক এই বিষয় নিয়েই মনোমালিন্য হয় এই হবু দম্পতির। এ ছাড়াও যান্ত্রিক সমস্যার কারণে বিরাটের ইনস্টাগ্রাম থেকেও বাদ পড়েন অনুষ্কা। সব মিলিয়ে বলি সেলেবদের বিচ্ছেদ তালিকায় আরও একটা নাম যোগ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না ইন্ডাস্ট্রি।


এ ক্যটাগরির আরো খবর..