× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশে গুগলে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ক্যাটরিনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বাংলাদেশ থেকে খোঁজার তালিকার শীর্ষে ছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গুগল সার্চ ইঞ্জিনে বিদায়ী ২০১৫ সালে। নেপালেও তিনি শীর্ষে। তবে সারা বিশ্বে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান এবং ফুটবলার লিওনেল মেসিকে।

গুগলের পক্ষ থেকে মার্কিন সাময়িকী টাইমকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। মেসি এবং কার্দাশিয়ান প্রত্যেকে ২৬ টি দেশে গুগলে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ছিলেন।

কিম কার্দাশিয়ানের মূল খ্যাতি যৌন আবেদন। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্সসহ ইউরোপের অধিকাংশ দেশের মানুষ গুগলে তাকেই বার বার খুঁজেছে।

অন্যদিকে কিউবা, কঙ্গোসহ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকানরা ইন্টারনেটে মেসিকে খুঁজেছে বার বার।

কারদাশিয়ান এবং মেসির পরই ছিলেন আরেক তারকা ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ টি দেশে তিনি ছিলেন গুগলে খোঁজার তালিকার শীর্ষে। তালিকায় তারপর ছিলেন দুজন পপ সঙ্গীত তারকা। এরা হলেন নিকি মিনাজ এবং রিহানা।

অন্যদিকে ভারতে গুগল সার্চের শীর্ষে ছিলেন বলিউড সুপার স্টার সালমান খান। ভূটান এবং ফিজির মানুষও সালমানকে সবচেয়ে বেশি খুঁজেছেন।

গুগুলে খোঁজার প্রবণতা থেকে এটা কম-বেশি পরিষ্কার যে সাধারণ মানুষজন রাজনীতিকদের চেয়ে ফুটবলার, টিভি-ফিল্ম বা পপ তারকাদের সম্পর্কে বেশি আগ্রহী।

মজার ব্যাপার হচ্ছে রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও রুশরা সবচেয়ে বেশি খুঁজেছেন তার স্ত্রী লুদমিলাকে।

তবে যে কজন রাজনীতিক বা দেশ-প্রধান তাদের দেশের মানুষদের আগ্রহ ধরে রাখতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, গ্রিসের আলেক্স সিপ্রাস, জিম্বাবুয়ের রবার্ট মুগাবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, চীনের জিয়াং জেমিন এবং মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট থেইন শেইন।


এ ক্যটাগরির আরো খবর..