× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ফুটপাতের বারবার ফোটানো ‘চা’ লিভার সমস্যার অন্যতম কারন

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

দীপায়ন গোলদার, কলকাতাঃ বিশ্বে দুই বিলিয়ন মানুষ চা পান করে। অনেকেরই চায়ের সাথে দুধ মিশিয়ে খাওয়ার অভ্যাস আছে। এতে স্বাদ বৃদ্ধি পায়।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন ” চা পান না বিষ পান” । কিন্তু কালে কালে সেই চা হযম করেই বাঙ্গালির নীলকণ্ঠ। চায়ের কাপে তুফান তোলা বাঙালি এবার সাবধান।

ফুটপাতের বার বার ফোটানো চা এড়িয়ে চলতে বলছেন বিশেষজ্ঞরা নইলে লিভারে সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন চায়ে থাকে ক্যাফেইন টনিক এসিড। বার বার ফোটালে সেগুলির মাত্রা বেড়ে জায়।তাতে হজমে গোলমাল হয়। সেই সাথে বমি ভাব, মাথা ব্যাথা বাড়ে। ক্যাফেইনে হৃদস্পন্দনের মাত্রা বাড়ে যায় ফলে ক্লান্তি ও বাড়ে, রাতের ঘুম ও মাটি।

গরম চা বারবার খেলে খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি ও বাড়ে। চা করে রেখে দিলে বা বারবার গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধির সুযোগ অনেক বেশি। ব্যাকটেরিয়া যুক্ত চা দীর্ঘদিন খেলে চোখের গ্লুকোমা, স্নায়ুতে প্রভাব পড়ে। তার ফলে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে।

দুধ মিশিয়ে চা বারবার গরম করলে ক্যাথেচিন  ও কেসিন মিশে গিয়ে চায়ের উপকারিতা নষ্ট হয়।

১৬ জন মহিলার উপর একটি গবেষণায় দেখা যায় লিকার চা ও দুধ চা এবং গরম পানি পানের প্রভাব। বিজ্ঞানীরা মহিলাদের ডান হাতের ব্রাকিয়াল ধমনী চা পানের ২ ঘন্টা পরে পরীক্ষা করে দেখেন যে, লিকার চা পান করার ফলে রক্ত নালীর প্রসারণ হয়। এই গবেষণার নেতৃত্ব দানকারী প্রধান লেখক ও আণবিক জীববিজ্ঞানী Mario Lorenz বলেন যে, “আমরা দেখতে পেলাম চায়ের সাথে দুধ মিশ্রিত করার ফলে এর জৈবিক প্রভাব পুরোপুরি প্রতিহত হয়”।


এ ক্যটাগরির আরো খবর..