পাইকগাছায় জুয়া খেলায় টিভি ও টাকাসহ আটক ৪

পাইকগাছায় জুয়া খেলায় টিভি ও টাকাসহ আটক ৪

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:  খুলনার পাইকগাছায় আইপিএল ফাইনাল ক্রিকেট খেলায় টাকা দিয়ে বাজীতে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ীকে পুলিশ গ্রেফতার করেছে।

এ সময় নগদ টাকা ও একটি টেলিভিশনসহ জব্দ করা হয়।শুক্রবার রাতে টেলিভিশনে আইপিএল খেলা দেখা কালে ধৃত আসামিরা টাকা দিয়ে বাজীতে খেলা করছিল। প্রতি ওভার ও প্রতি বলে এ বাজী ধরা হয় বলে ধৃতরা উপ পুলিশ পরিদর্শক তাকবীর হোসেনের কাছে স্বীকার করেন বলে তিনি জানান।

কাওয়ালী-ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাবু গাজীর চায়ের দোকানে এ খেলা চলছিল। গোপণে সংবাদ পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। আটক করে উপজেলার ফতেপুর গ্রামের কেরামত গাজীর ছেলে আ. হামিদ গাজী (৪০), বাবু গাজী (২৫), রহিম সরদারের ছেলে আছাফুর রহমান (২৩) ও আকবার সরদারের ছেলে মতিয়ার সরদার (৩০) কে।জব্দ করা হয় একটি টেলিভিশন ও নগদ ৭ হাজার ৭শ ২০ টাকা। ওসি জিয়াউর রহমান জানান, প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়া মামলায় আইনে প্রক্রিয়ায় শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।