শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের সাথে সার্ক কালচারাল সেন্টারের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের সাথে সার্ক কালচারাল সেন্টারের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের সাথে সার্ক কালচারাল সেন্টারের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ড. কৌশল্যা কুমারাসিংহে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোয় এ দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সার্ক কালচারাল সেন্টার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন হাইকমিশনারকে অভিনন্দন ও স্বাগত জানানোর পাশাপাশি সার্ক কালচারাল সেন্টারের সাথে বাংলাদেশ হাইকমিশনের দ্বিপাক্ষিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সাক্ষাতের আয়োজন করা হয়।

বৈঠকে সার্ক কালচারাল সেন্টারের বিভিন্ন চলমান ও প্রস্তাবিত সাংস্কৃতিক কার্যক্রমে বাংলাদেশ সরকারের অব্যাহত সমর্থন বজায় রাখার অনুরোধ জানানো হয়। একই সাথে দক্ষিণ এশীয় আঞ্চলিক সাংস্কৃতিক উদ্যোগ ও কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পারস্পরিক উন্নয়ন ও অংশীদারত্বের অঙ্গীকার ব্যক্ত করার পর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষ শুভেচ্ছা স্মারক বিনিময়ের মাধ্যমে বৈঠকটি সম্পন্ন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।