‘ওয়ান কার্ড’ হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

‘ওয়ান কার্ড’ হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা
‘ওয়ান কার্ড’ হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘ওয়ান কার্ড’ ব্যবস্থা ভবিষ্যতে একটি কার্যকর ও অনুসরণযোগ্য একক সমাধান হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ডিজি ইনফোটেক লিমিটেডের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত ‘ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, “ওয়ান কার্ড কেবল কোনো নির্দিষ্ট ক্যাম্পাসের অভ্যন্তরীণ সুবিধায় সীমাবদ্ধ থাকবে না। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর রূপরেখা বাস্তবায়নে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ পথ দেখাবে। যেকোনো বড় প্রকল্প জাতীয় পর্যায়ে চালুর আগে পাইলট প্রকল্পের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও পরিমার্জন করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউএপির এ উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সরকারের প্রযুক্তি ও শিক্ষাবান্ধব নীতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, “একই নাগরিকের জন্য একাধিক পরিচয়পত্র না রেখে একটি ইউনিক আইডির আওতায় সব সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করতে বর্তমান সরকার বাজেটে করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে এনেছে।”

অনুষ্ঠানে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাশেদ মাহমুদ ওয়ান কার্ডের প্রযুক্তিগত রূপরেখা— OneID, DGePay, OneCard Vault এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।