× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নাসিরুদ্দিন রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: এবারে তৈরি হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে  বায়োপিক। থিঙ্কিং অব হিম শিরোনামের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। আর্জেনটেনিয়ান চলচ্চিত্র নির্মাতা পাবলো সিজার সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন।

১৯২৪ সালটিকে কেন্দ্র করে সিনেমার শুটিং হবে। সে সময়ে কবির বয়স ছিল ৬৩ বছর। এর মধ্যে কিছু দৃশ্য রঙিন ও কিছু প্রয়োজন মতো সাদা-কালো হবে।

নির্মাতা আরো জানান আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই সিনেমাটির শুটিং করবেন তিনি। সিনেমাটির শুটিং হবে ভারতের শান্তি নিকেতন ও আর্জেনটিনায় সিনেমাটির শুটিং হবে।

পরিচালক হিসাবে সিজার যথেষ্ট পরিচিত নাম। ব্যাঙ্কস, হুনাবকু ইত্যাদি বিখ্যাত সিনেমা তৈরি করেছেন তিনি। ভারতে এসে নাসিরুদ্দিন শাহকে রাজি করিয়েছেন এমন চরিত্রে অভিনয় করার জন্য। জানা গেছে, পরিচালক সিজার রবীন্দ্রনাথ ঠাকুরের গুণমুগ্ধ। ৩৪ বছর বয়সে ভারতে এসে তিনি শান্তিনিকেতনে যান ও কবিগুরুর পাঠদান পদ্ধতি দেখে মুগ্ধ হন।


এ ক্যটাগরির আরো খবর..