× Banner

একসঙ্গে শাকিব-আঁচল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: একসঙ্গে গাড়িতে ঘুরছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা আঁচল আঁখি। নতুন চলচিত্র মেন্টাল এর স্যুটিং এর জন্যই এই ঘুরাঘুরি।

এ সিনেমায় শাকিব, আঁচল  ও কাবিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিশা, পড়শি, সানু শিবা, ডন, শিমুল খান, মিশা সওদাগর প্রমুখ।

এই সিনেমায় দ্বিতীয়বারে মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও আঁচল আঁখি। এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিশা। এ ছাড়া কণ্ঠশিল্পী পড়শীকে এ সিনেমায় দেখা যাবে। পরিচালক শামীম আহমেদ রনির প্রথম সিনেমাটি এটি।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। সিনেমাটির ফার্স্ট লুক ট্রেইলার অনলাইনে প্রকাশ করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে বাংলা এক্সপ্রেস ফিল্মস এবং পরিবেশনায় থাকছে দ্য অভি কথাচিত্র।

এ সিনেমার সংগীতায়োজন করছেন বাংলাদেশের শওকত আলী ইমন, ইমরান মাহমুদুল হক এবং কলকাতার প্রসেনজিৎ ডাব্বা ঘোষাল।


এ ক্যটাগরির আরো খবর..