× Banner
সর্বশেষ
আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

নাটোরের মেধাবী সালমার উচ্চ শিক্ষা নিয়ে শংকা

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ দারিদ্রতার সাথে লড়াই করে এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল করেও অভাব অনটনের চাপে শিক্ষা জীবনের ইতি টানতে হচ্ছে নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের দিনমজুর সোলেমান দরজির মেধাবী মেয়ে সালমা খাতুনকে। সালমার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা গ্রহণ করে আইনজীবী হওয়ার কিন্তু আর্থিক সংকটে তার উচ্চ শিক্ষা গ্রহণ নিয়ে শংকা দেখা দিয়েছে।

অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের কারনে এবারের এইচএসসি পরীক্ষায় একডালা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে সালমা মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে আর ছোট ভাই মোহম্মদ শাহিন নাটোর সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪ দশমিক ৩৮ পেয়ে পাশ করেছে। দিনমজুর বাবার পক্ষে দু’ভাই বোনের লেখাপড়ার খরচ যোগানো সম্ভব না হওয়ায় সালমার উচ্চ শিক্ষা নিয়ে শংকা দেখা দিয়েছে। আর্থিক কারনে প্রাইভেট পড়ার সুযোগ হয়নি তবে ছোট দু’ভাই বোন সহ নিজের পড়ার খরচ গ্রামের একটি কোচিং সেন্টারে চাকরী করতে হয়েছে।

আর্থিক সঙকট থাকায় কলেজ কর্তৃপক্ষ সালমার  মাসিক বেতন  না নিয়ে শুধু পরীক্ষার ফি নিয়েছে। বাবা সোলেমান আলী জানান, শিক্ষকদের কাছে শুনেছেন তার মেয়ে মেধাবী তাই খেয়ে না খেয়ে পড়ার খরচ যোগার করেছি কিন্তু এখন আর পারছিনা। প্রতিবেশী সহপাঠি আর শিক্ষকদের সহায়তায় সালমা এইচএসসির গন্ডি পেরোলেও অদম্য ইচ্ছা থাকার পর সালমার উচ্চ শিক্ষা নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..