বেনাপোল সীমান্ত থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক 

বেনাপোল সীমান্ত থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক 
বেনাপোল সীমান্ত থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে  চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭২টি শাড়ি, ১টি কম্বল, ৫টি চাদর, ৩টি ওয়ান পিস, ৪ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট সনপাপড়ী ও ৩৮৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৬,১৮,৩০০/-(ছয় লক্ষ আঠারো হাজার তিনশত) টাকা।
যশোর ৪৯ বিজিবিব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।