মান্দায় তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

মান্দায় তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ
মান্দায় তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ
নওগাঁর মান্দা উপজেলার ০২ নং ভালাইন ইউনিয়নের বেলশিল সাহাপাড়া গ্রামে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং সাহাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে মোছাঃ ফারজানাকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ব্যানারে উল্লেখিত অভিযোগ অনুযায়ী, শফি প্রামাণিকের ছেলে শিশ মোহাম্মদ (আল মামুন)-এর বিরুদ্ধে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ফারুক প্রামাণিক, জামান প্রামাণিক ও এমদাদুল মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে তাদেরও দ্রুত বিচার দাবি করা হয়।
আয়োজিত এই প্রতিবাদ ও মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ ও ক্ষুব্ধ জনতা অংশ নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন  ,মান্দা নওগাঁ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।