× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা

তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটানোর জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে তীব্র তাপপ্রবাহে মানুষ ও প্রাণিকুল প্রায় বিপন্ন। মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে পশু-পাখি। প্রাণিকুলেও পড়েছে হাহাকার। পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের তৃষ্ণা মেটাতে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা।

তীব্র গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্টোকে আক্রান্ত হচ্ছে। পানি শুন্যতায় মারাও যাচ্ছে পাখি। চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পাানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। পশু-পাখিরা গরমে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে। প্রচণ্ড তাপদাহে পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখিরা সহজে যাতে পানি পেতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে। গেল কয়েক দিন ধরে প্রচণ্ড তাপদাহে প্রাণীকুল ওষ্ঠাগত।

তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠা নামা করছে। টানা তাপপ্রবাহের মধ্যে অতিষ্ঠ পাখিরাও যাচ্ছে জলের কাছে। কেউ তেষ্টা মেটাচ্ছে, কেউ ভিজিয়ে নিচ্ছে গা। কুকুরও পানিতে নেমে গা ভিজাচ্ছে। পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটানো এবং শরীর ঠান্ডা রাখতে খোলা পাত্রে পানির ব্যবস্থা করা একটি মানবিক দায়িত্ব। এই প্রচণ্ড গরমে প্রাকৃতিক পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় পাখিরা সহজেই পানিশূন্যতায় ভোগে, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দুপুরে প্রখর রোদে প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়ায় পাখিরা পানিশূন্যতায় মারা যেতে পারে। তীব্র গরমে সচেতনতা ও আমাদের সামান্য উদ্যোগ অনেক পাখির প্রাণ বাঁচাতে পারে। 


এ ক্যটাগরির আরো খবর..