× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনের জন্য ইইউ‌র প্রশংসা প্রতিমন্ত্রীর

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনের জন্য ইইউ‌র প্রশংসা প্রতিমন্ত্রীর

বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদনের একটি অনুলিপি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কা‌ছে হস্তান্তর ক‌রেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

সোমবার (২৭ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর সাক্ষা‌তে এ‌সে ইইউর নির্বাচনী প্রতি‌বেদ‌নের এক‌টি ক‌পি হস্তান্তর ক‌রেন ইভার্স ইজাবস।

প্রতিমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েনসহ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত এন‌গেজ‌মে‌ন্টের প্রশংসা করেন।

তি‌নি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলা‌দে‌শের অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..