× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যুবককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
ঝিনাইদহে যুবককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহানকে(২১)মারধর করে জোরপূর্বক ইট বিক্রির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার লিখিত অভিযোগ করেছে থানায়।

অভিযুক্ত ব্যাক্তি হলেন একই এলাকার বগেরগাছী গ্রামের হুজু ব্যাপারীর ছেলে বাশার হোসেন(৪৫)।

লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার চাঁদপাড়া ইটভাটা থেকে ইট বোঝায় ট্রলি নিয়ে সুবিধপুর যাওয়ার সময় বগেরগাছী বাজারের সন্নিকটে রাস্তার উপর বেলা ২ টার দিকে আসামী বাশার ইঞ্জিন চালিত ভ্যানে এসে সোহানের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে যুবক সোহান তার কথার প্রতিবাদ করলে এলোপাতাড়ি লাথি কিলঘুষি মেরে যখম করে, পরে আহত যুবক সোহান মাটিতে অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত আসামী বাশার তার পরনের লুঙ্গি টান দিয়ে খুলে ফেলে এবং লুঙ্গির ভাজে থাকা ইট বিক্রির পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে সোহানের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়।

। পরে যুবক সোহান ঘটনার লিখিত বিবরণ উল্লেখ করে কালীগঞ্জ থানায় উপস্তিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান,ঘটনাটি লোক মারফত জানতে পেরেছি। তবে কোনো পক্ষ থেকেই এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ দেয়নি।এব্যপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, এই ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..