× Banner
সর্বশেষ
যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

ঝিনাইদহে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৭ মার্চ’২০১৬:ঝিনাইদহ শহরের আরাপপুর নিউ একাডেমী স্কুল মাঠে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। ঝিনাইদহ চেম্বার অব কমার্স এই মেলার আয়োজন করে।

উদ্বোধনের সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এড আব্দুল ওয়াদের জোয়ার্দ্দার, চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দীন, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ নিউ একাডেমী স্কুলের সভাপতি আব্দুস সামাদ ও ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হাই এমপি বলেন, শিল্প ও বানিজ্য মেলার মাধ্যমে ঝিনাইদহ জেলার প্রতি উদ্যেক্তরা আকৃষ্ট হবেন। তিনি বেশি বেশি করে বিনিয়োগ করে ঝিনাইদহ জেলাকে সমৃদ্ধির লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

মেলার আয়োজন নিয়ে ঝিনাইদহ চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দীন জানান, জেলার শিল্প বানিজ্য প্রসারে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে উন্নত পন্য দিয়ে সাজানো ৯০ টি স্টল স্থান পেয়েছে। প্রথম দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..