× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মরমী লোককবি পাগলা কানাইয়ের ২০৬ তম জন্ম বার্ষিকী মঙ্গলবার

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি॥ ৭ মার্চ’২০১৬:আগামীকাল মঙ্গলবার ২৫ ফাল্গুন ঝিনাইদহের মরমী লোক কবি পাগলা কানাইয়ের ২০৬ তম জন্ম বার্ষিকী। দিবসটি পালনে পাগলা কানাই স্মৃতি সংরক্ষন পরিষদ তিনদিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে।

এর উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় কবির নিজ গ্রাম বেড়বাড়িতে জন্ম উৎসব, কবির মাজারে পুষ্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, লাঠি খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কবি রচিত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ মার্চ এই অনুষ্ঠানের পর্দা নামবে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন। বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় তিনি ইন্তেকাল করেন।
ইতিহাস থেকে জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি দূরন্ত ও আধ্যাত্মিক স্বভাবের ছিলেন।

বাল্যকালে পিতৃহারা পাগলা কানাই-এর ঘরে মন না টেকায় অর্থের অভাবে পড়ালেখা হয়নি। তিনি মানুষের বাড়ি রাখালের কাজ করেছেন। গরু চরাতে গিয়ে ধুয়ো জারি গান গাইতেন। নিরক্ষর হলেও তার স্মৃতি, মেধা ছিল প্রখর।

তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিকভাবে গান রচনা করে নিজ কন্ঠে পরিবেশন করতেন। তার সঙ্গীতে যেমন ইসলাম ধর্মের তত্ত্বকে প্রচার করেছেন তেমনি হিন্দু-পুরান রামায়ণ ও মহাভারত থেকেও নানা উপমার প্রয়োগ ঘটিয়েছেন। এ কারণেই তার গান সর্বজনীনতা লাভ করে।

তার মধ্যে বাউল ও কবিয়াল এ দুয়ের যথার্থ মিলন ঘটেছে। পাগলাকানাই-এর গান গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে।
পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, কবির জন্মজয়ন্তী পালন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..