× Banner
সর্বশেষ
পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা

কমলগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজার  প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মানা প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী হতে এক বিশাল র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভানুগাছ বাজার চৌমুহনিতে এসে থামে।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের আলী সজিব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ধীরেন ধর, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আনোয়ার পারভেজ আলাল, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক হাসান আহমেদ, পতনউষার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান পিপলু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..