× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম মৎস্য খামারে চাইনিজ কার্প মাছের রেণু উৎপাদন

ACP
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
কুড়িগ্রাম মৎস্য খামারে চাইনিজ কার্প মাছের রেণু উৎপাদন

কুড়িগ্রাম সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের পুকুরে চাইনিজ কার্প মাছের রেণু উৎপাদন ও অবমুক্ত করা হয়েছে। ৭ মার্চ (সোমবার) জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় উপস্থিত থেকে খামারের পুকুরে চাইনিজ কার্প মাছের রেণু অবমুক্ত করেন। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, খামার ব্যবস্থাপক সামসুজ্জামান সহ খামারের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় জানান, দেশে বিদ্যমান চাইনিজ কার্প (সিলভার কার্প, বিগহেড কার্প ও গ্রাসকার্প) মাছগুলি অনেক আগে বাংলাদেশে আনা হয়েছিল যার জাতগুলি পর্যায়ক্রমে অনেক দুর্বল হয়ে যায়। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর, ঢাকা এর উদ্যোগে ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) এর সহায়তায় ২০১৯ সালের জুলাই মাসে অরিজিনাল জাতের চাইনিজ কার্প (সিলভার কার্প, বিগহেড কার্প ও গ্রাস কার্প) মাছের রেণু চায়না থেকে আমদানি করা হয় এবং বিভিন্ন সরকারি খামারে প্রায় তিন বছর ধরে লালন-পালন করে ব্রুডমাছ তৈরী করা হয়। উৎপাদিত নতুন ব্রুডমাছ হতে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম থেকে ৩-৪ দিন বয়সের রেণু তৈরি করা হয়। সেই রেণু অত্র খামারের পুকুরে প্রতিপালনের জন্য ছাড়া হয় এবং আগ্রহী মৎস্য চাষীদের কাছে সরবরাহ করা হয়। ব্যাপক ভিত্তিক এসব মাছের রেণু উৎপাদন হলে জেলার মৎস্য চাষে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। খামার ব্যবস্থাপক সামসুজ্জামান জানান, অত্র খামারে গলদা চিংড়ির পিএল, জুভেনাইল, কার্প জাতীয় বিভিন্ন মাছের রেণু ও পোনা উৎপাদনের কাযর্ক্রম অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..