দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে ছাড় ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে ছাড় ৩ হাজার ২৬৬ টাকা
দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে ছাড় ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে ভ্যাটসহ সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা দাম কমেছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনার নতুন দাম কত

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

রুপার দামও কমেছে

সোনার পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৯৬৬ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ২ হাজার ৬২৪ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সোনা ও রুপার এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিউজ ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।