× Banner
সর্বশেষ
মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

কালকিনিতে পাটের গুদামে ভয়াবহ অগ্নীকান্ড, প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ফাসিয়াতলা বাজারে মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নীকান্ডে পাটের গুদামসহ ৯টি দোকান ভম্মীভূত হয়েছে। আর আগুন নিয়ন্ত্রনে গ্রামবাসীর সাথে মাদারীপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ঘন্টা প্রাণপন চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো উদ্ঘাটিত হয়নি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, প্রথমে লুৎফর সরদারের পাটের গুদামে আগুনের লেলিহান শিখা দেখে বাজারে উপস্থিত ব্যবসায়ী ও গ্রামবাসী তা নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই প্রকট আকার ধারন করে যে তা পাশ্ববর্তী হাফিজুর রহমান মিলন সরদার, ননী গোপাল দাস, সুমন দাস, রাজ্জাক সরদার, মন্টু বেপারী, শহিদুল সরদার, চাঁনমিয়া সরদার ও নাজির খলিফার পাটের গুদামে ছড়িয়ে পড়ে। অপরদিকে আরো কয়েকটি দোকানও পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে  ২কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগীদের দাবী।


এ ক্যটাগরির আরো খবর..