× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

কামারখালী বাজার বণিক সমিতির কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বিট পুলিশিং এর মত বিনিময়

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
mamarkhali

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ও মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ প্রতিপাদ্যকে সামনে রেখে, মাদক সন্ত্রাস, বাজারে চুরি , বাল্য বিয়ে, ইভটিজিং ও আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে বিট পুলিশিং এর সাথে কামারখালী বাজার বণিক সমিতির কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ই মে-২০২৩ ইং বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী বাজারের বণিক সমিতির সামনে পিয়াঁজ হাটে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের বিট পুলিশিং অফিসার মধুখালী থানার এস.আই. সান্টু দেব, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খুরশিদ আলম ভূইয়া, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব, বিশিষ্ট ব্যবসায়ী তপন দে, ঘর মালিক মহাসীন আলী খাঁন, বাজার ব্যবসায়ী বাধন মন্ডল ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এ.এস.পি. মঈন, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী পরমানন্দ বিশ্বাস, বণিক সমিতির কার্যকরী সভাপতি বাদশা মন্ডল, সহ-সভাপতি বিনয় কুমার সাহা, যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ইউ.পি. সদস্যগন , গ্রামপুলিশ সহ আরো বনিক সমিতির কর্মকর্তা, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সুধীজন এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর বলেছেন, সমাজ থেকে মাদক উৎখাত করতে পারলে অনেক বড় বড় অপরাধ এমনিতেই কমে যাবে। তাই মাদক সহ সকল প্রকার অপকর্ম নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে থাকবে, পুলিশকে সহযোগীতা করুন। পুলিশ তাৎক্ষণিক আপনাদের সহযোগিতা করবে।


এ ক্যটাগরির আরো খবর..