× Banner
সর্বশেষ
মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

 নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
hatia

ঘূর্ণিঝড় মোখা উপকূলের নিকটবর্তী হওয়ায় সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে  সারা দেশের নৌ যোগাযোগ নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে হাতিয়ার মেঘনা ও পাশ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে ৮ নম্বর মহাবিপদ সংকেত। পারাপারে ঝুঁকি থাকায় শুক্রবার বিকেল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষায় শুক্রবার বিকেল থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন সকল প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ৪৬৩টি আশ্রয় কেন্দ্র ও ৩টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। যার ধারণ ক্ষমতা ৩ লাখ ৩ হাজার ৬০০ জন। সিপিপির ৮৩৮০ জন এবং রেড ক্রিসেন্টের ৫৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থলে থাকতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..