× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

বিনোদন ডেস্ক

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

দেশীয় সিনেমার আঁতুড়ঘর খ্যাত এফডিসি থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। সেখানে তার দামি মোবাইলসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল। শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই খবরটি দিয়েছেন।

অরুণা জানান, বৃহস্পতিবার (১৮ আগস্ট) একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলেন তিনি। তখনই তার ব্যাগ চুরি হয়ে যায়। যেখানে আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পরিচয়পত্র ও বাসার চাবিসহ বিভিন্ন জিনিস ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘এফডিসির ৭ নম্বর ফ্লোরে তথমন্ত্রণালয় ও এফডিসির যৌথ আয়োজনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা অঞ্জনা আপাকে বলে পাশেই রেখেছিলাম। কথা শেষ করে দেখি ব্যাগ নেই।’

অরুণার মতে, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণের অবাধ যাতায়াতের কারণেই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। সেই সঙ্গে চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..