× Banner
সর্বশেষ
মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুর প্রতিনিধি

ইজিবাইক চালকের চোখ উপড়ে পুড়িয়ে ফেলা প্রধান আসামি গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
চোখ উপড়ে পুড়িয়ে ফেলা

পাওনা টাকা চাওয়ায় ডেকে নিয়ে ইজিবাইক চালকের দুই চোখ উপড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার পর কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সিপিসি-৩ এর র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার সুমন শিকদার (২৫) শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানার ‘মহর আলী শিকদার কান্দি’ গ্রামের আলিমুদ্দিন শিকদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, দীর্ঘদিন যাবত পাওনা টাকা নিয়ে সুমনের সঙ্গে শরীয়তপুরের জাজিরা থানার দক্ষিণ বাইকশা গ্রামের ইজিবাইক চালক রমজান মোল্লার দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে টাকা ফেরত দেওয়ার কথা বলে রমজানকে ফোন করে শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানার ‘মহর আলী শিকদার কান্দি’ গ্রামে নিজ বাড়িতে ডেকে নেয় সুমন। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রমজানকে একটি বাঁশ বাগানের মধ্যে নিয়ে যায়।

এসময় সুমন ও তার লোকজন রমজানের ওপর হামলা চালায় এবং ক্রু-ড্রাইভার দিয়ে তার দুটি চোখ উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয়। একই সঙ্গে তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পরেরদিন (গত ৭ সেপ্টেম্বর) রমজানের স্ত্রী ইসমোতারা (৩৬) বাদি হয়ে পদ্মাসেতু দক্ষিণ থানায় ১০ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

পরবর্তীতে চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব সহকারে নিয়ে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর বল্লালবাড়ি এলাকায় যৌথভাবে অভিযান চালায় সিপিসি-৩ এর মাদারীপুর র‍্যাব-৮ ও সিপিসি-১ এর র‍্যাব-৩ সদস্যরা। এসময় প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..