× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ

ইউপি নির্বাচন আসতে না আসতেই বালিয়াডাঙ্গীর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের আলোচনা

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- নির্বাচন কমিশন কর্তৃক ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা না হতেই ইউপি নির্বাচনের সম্ভাবনাকে মাথায় নিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন স্থানে আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছেন। অনেক সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলছেন। দেখা গেছেন পুরানো আত্মীয় স্বজনদের সাথে এই পর্যায়ে ভোটারাও বসে নেই। তারাও বিভিন্ন দোকান হাট বাজার সহ বিভিন্ন স্থানে কোন প্রার্থী নির্বাচনে দাড়াবেন কেমন ছিল তাদের বিগত দিনের কার্যক্রম এই নিয়ে আলোচনা করছেন। এছাড়াও বিগত সরকারের আমলে এলাকায় কোন নেতা কোন ক্ষমতার বলে হয়রানী করছেন।

বর্তমান সরকারের আমলে  কোন নেতা গা ঢাকা দিয়েছেন এসব হিসাব নিকাস করে চলছেন।  বর্তমান সরকার স্বচ্ছ ও নিরপক্ষ ব্যক্তিদের নির্বাচনে এগিয়ে আসার আহব্বান জানিয়ে এলেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের কথা আলোচনা হচ্ছে তারা কেউ বা কেউ বিভিন্ন দলের গুরুত্বপুর্ণ দায়িত্বে রয়েছেন। আবার প্রার্থী দলের সিদ্ধান্তের দিকে চেয়ে মাঠ পর্যায়ে ভোটার ও নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী পাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, ফজলে রাব্বী রুবেল, ফজলু রহমান, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী চাড়োল ইউনিয়নের প্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জী, মইনুল হোসেন, বিএনপি সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হায়াত নূরন্নবী, আব্দুল মানিক, ধনতলা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী(নুপুর), দুলাল রব্বানী, মশিউর রহমান, আব্দুস সোবহান, বিএনপির সম্ভাব্য প্রার্থী………………….., বড়পলাশবাড়ী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী জুলফিকার আলী, আমিনুল ইসলাম, বাবুল হোসেন, শাহাবুদ্দীন(চাবি), আব্দুস সবুর, বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনসুর আলম, অবাক হোসেন,দুওসুও ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মখলেসুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, নুরল ইসলাম, আক্তার হোসেন, মো: কামরুজ্জামান শামীম, সাবেক মেম্বার মজিবর রহমান, বিএনপির সম্ভাব্য প্রার্থী এমদাদ আলী, সফিকুল ইসলাম, ভানোর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান অপুর্ব কুমার রায়, আব্দুল ওহাব।


এ ক্যটাগরির আরো খবর..