২৫৬ জিবি বিল্ট ইন মেমোরি আসছে স্যামসাংয়ে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্যামসাং আনছে ২৫৬ জিবি বিল্ট ইন  ফ্ল্যাশ এমবেডেড মেমোরি।

এখন পর্যন্ত মোবাইল জগতে সর্বোচ্চ মেমোরির পরিমাণ ১২৮ জিবি। স্যামসাং নতুন যে বিল্ট ইন মেমোরি আনার ঘোষণা দিয়েছে তা প্রচলিত মোবাইল মেমোরি এবং মেমোরি কার্ডগুলোর চেয়ে তিনগুণ বেশি গতিসম্পন্ন হবে এবং কম্পিউটারে ব্যবহৃত সাটা এসএসডি কার্ডগুলোর চেয়ে দ্বিগুণ শক্তিশালি হবে।

নতুন এই চিপের সাহায্যে আপনি স্পিলিট স্ক্রিনে পাশাপাশি একটি ৪কে মুভি দেখা ও অন্যান্য কাজ ও করতে পারবেন। ২৫৬ জিবি মেমোরিতে আপনি ৪৭ টি ফুল এইচডি মুভি সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনার ফোনে ইউএসবি ৩.০ থেকে থাকে, তাহলে ফুল এইচডি একটি মুভি ফোন থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে ফোনে নিতে সময় নেবে মাত্র ১২ সেকেন্ডস।

তবে গুজব উঠেছে যে আইফোন ৭ এ থাকবে এই ২৫৬ জিবির চিপস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।