× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

“২০২০ সালেই এইচআইভি পরীক্ষা সেবা দেশব্যাপি চালু করা হবে” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

“২০২০ সালেই গোটা দেশে এইচআইভি টেস্টিং সেবা চালু করা হবে। এইচআইভিতে আক্রান্তের হারের দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থায় আছে। অর্থাৎ গোটা বিশ্বে যেখানে ৪ কোটি মানুষ এইচআইভি/ এইডস রোগে আক্রান্ত সেখানে বাংলাদেশে বর্তমানে ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে বিশ্বের তুলনায় মাত্র ০.০১ শতাংশ। তবে এই রোগ যাতে দ্রুত শনাক্ত করা সম্ভব হয় এবং একজন থেকে অন্যজনের দেহে বাসা বাধতে না পারে তার জন্য ২০২০ সালেই গোটা দেশে এইচআইভি পরীক্ষা সেবা চালু করা হবে।” বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

আজ ১ ডিসেম্বর সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত “বিশ্ব এইডস দিবস-২০১৯ ” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, এইচআইভি ফোকাল পার্সন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীনা পারভীন, ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি ড. আসা টরকিলসন (Dr. Asa Torkelsson), বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. মিয়া স্বপল(Dr. Mia Sapal), এসটিআই/ এইডস নেটওয়ার্ক অব বাংলাশের প্রতিনিধি আবু ইউসুফ চৌধুরীসহ মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব দেন এবং এইডস হলে তা লুকিয়ে না রেখে অন্যান্য অসুখের মতোই সময়মত চিকিৎসা নেবার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এইডস সচেতনতা সংক্রান্ত একটি মেলা উদ্বোধন করেন এবং মেলাটি পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..