× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক

হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫জন রোহিঙ্গা আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি:  এবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৫জন শিশু বাকী ৩৫জন নারী ও পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানাতে পারেনি জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশকে অবহিত করে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৪৫জন রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করেন   । তিনি আরো জানান, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে মর্মে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন যাবৎ তারা না খেয়ে আছে মর্মে জানা যায়। আটক ৪৫ জন রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু বাকিরা নারী  ও পুরুষ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে তারা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..