পাইকগাছার নতুন বাজারে দেয়াল কেটে ওষুধের দোকানে চুরি

পাইকগাছার নতুন বাজারে দেয়াল কেটে ওষুধের দোকানে চুরি
পাইকগাছার নতুন বাজারে দেয়াল কেটে ওষুধের দোকানে চুরি

খুলনার পাইকগাছা উপজেলার নতুন বাজারে একটি ওষুধ ও এজেন্ট ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের পেছনের পাকা দেয়াল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা, ফ্লেক্সিলোড কার্ড ও বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে গেছে চোরেরা।

গত ১০ অক্টোবর গভীর রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। চুরির শিকার দোকানটির মালিক বিন্দা সেন।

দোকান মালিক জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন রোববার সকালে দোকান খুলতে এসে পেছনের কোণার দেয়ালের ইট ভাঙা দেখতে পান।

পরে ভেতরে ঢুকে ক্যাশবাক্সের তালা ভাঙা এবং সেখানে কোনো টাকা না থাকার বিষয়টি বুঝতে পারেন। এ ছাড়া দোকানে রাখা ফ্লেক্সিলোড কার্ড ও কিছু ওষুধও খোয়া গেছে।

ঘটনার পর দোকান মালিক বিন্দা সেন পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় চুরি যাওয়া মালামালের পরিমাণ ও আর্থিক ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।