বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুলের মরদেহ

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুলের মরদেহ
মাহফুজুল হায়দার চৌধুরীর মরদেহ
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর মরদেহ বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
আজ দুপুর  ১ টার দিকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ,বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যায়। এর আগে তিনি পাসপোর্ট যোগে বৈধ ভাবে ভারতে গিয়েছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি  সাইফুর রহমান খান মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।