সালথায় বাইসাইকেল পেলেন ৭০জন গ্রাম পুলিশ

সালথায় বাইসাইকেল পেলেন ৭০জন গ্রাম পুলিশ
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়নের ৭০জন গ্রাম পুলিশ বাইসাইকেল ও পোশাক পেয়েছেন। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে গ্রাম পুলিশের হাতে  এ বাইসাইকেল তুলে দেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।  আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
এসময় বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেন এক গ্রাম পুলিশ।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, গ্রাম পুলিশের কাজে বেগবান করতে সরকারীভাবে ৭০ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও পোশাক দেওয়া হয়। আশা করি বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশের কাজ আরো বেগবান হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।