কোটালীপাড়ায় নগর উন্নয়ন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় নগর উন্নয়ন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় নগর উন্নয়ন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নগর উন্নয়ন সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
​
আজ সোমবার (৫ অক্টোবর ) পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে ও   পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাসের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মো: ফায়েকুজ্জামান,কাজী অমিত মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
​
সভায় কোটালীপাড়া পৌরসভার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পৌরবাসীর জন্য বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, প্রধান সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন বলেন,পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে স্থানীয় জনগণের সহযোগিতা ও নিয়মিত ট্যাক্স পরিশোধের প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি। উন্মুক্ত আলোচনা পর্বে কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা নিজ নিজ এলাকার সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরাঙ্গ লাল দাস

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।