ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গতকাল ওয়াশিংটন ডিসি-তে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদার সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর ‘মুজিবনগর সরকার’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহীদুল ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শুধু ত্যাগের বিনিময়ে নয়, মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্ব ও সাহসিকতার দ্বারা বাংলাদেশ মুক্তি লাভ করেছে।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি ও অগ্রগতি কামনা করে একটি বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।
পরে রাষ্ট্রদূত দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।