× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আঞ্চলিক প্রতিনিধি

সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
তারা মায়ের মন্দিরে বাৎসরিক পূজা

প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত হবে আজ ২৮ মার্চ (শনিবার)। পূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় মায়ের মন্দিরকে বর্ণিল আলোজ সজ্জায় সজ্জিত করা হয়েছে। এরইমধ্যে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেছে।

মন্দির ভক্তরা জানান, অশান্ত বিশ্বে বর্তমানে পারস্পারিক হানাহানি বেড়েই চলেছে। এ মোহময় অন্ধকার দুর করতে, জীবনে দুঃখ মোচন, শান্তি অর্জন ও জগতের মঙ্গলার্থে বাংলা ১৩ চৈত্র ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে প্রতিবছরের ন্যায় এবছরও আমরা তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে আনন্দ উপভোগ করছি।

মন্দিরের পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, শনিবার (২৮ মার্চ) সকাল থেকে কালী পূজা শুরু হবে। মন্দিরের পুরোহিত শ্রী অজয় মৈত্র পূজা অর্চনা করবেন। পূজার দিনে সকালে চন্ডিপাঠ ও শীতলা পূজা, দুপুরে বলিদান, বিকালে গীতা পাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে প্রসাদ বিতরণ, শিবাভোগ ও গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হবে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত এএসপি শান্তনুু ঘোষ জানান, দেশের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো। মন্দিরটি গৌরনদীর বার্থী এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের নামানুসারে একে একে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়, তাঁরাকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তাঁরাকুপি নামের একটি গ্রাম।

তিনি আরও জানান, বাংলা ১১১ সালে বরিশালের বিখ্যাত জমিদার রাম লাল ভ্রট্রাচার্য তাঁরা মায়ের মন্দিরের পাকা ভবন নির্মাণ করে দেন। পরবর্তীতে অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বিশিষ্ট শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র আর্থিক সহায়তায় তাঁরা মায়ের মন্দিরটি সুরম্য অট্ট্রালিকায় দৃষ্টিনন্দন মন্দিরে রুপ লাভ করে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পূজা উপলক্ষে মন্দির এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..