× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

সাংবাদিক বাবুর নামে অপপ্রচারের অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
সাংবাদিক বাবুর নামে অপপ্রচারে

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

সোমবার (৪ আগষ্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু। বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায় বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তারকে (১৩) নির্যাতনের অভিযোগে পরের দিন ( ১৯ জুলাই) ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার বিষয়টি ফেসবুক আইডিতে প্রকাশ করেন আশরাফুজ্জামান বাবু।

এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা আশরাফুজ্জামান বাবুকে হয়রানি, অপদস্ত ও সন্মানহানী করার উদ্দেশ্যে ২৩ জুলাই দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তাহার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এছাড়া ২২ জুলাই দুপুর ১২ টায় আসামি মিন্টু মিয়া ও ২৩ জুলাই বিকাল ৬টায় মিন্টুর স্ত্রী খাদিজা বেগম মিথ্যা চাঁদাবাজির অভিযোগ বয়ানে বাদীর বিরুদ্ধে স্থানীয় ঝিকরগাছা নিউজ ২৪ গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার প্রদান করে ঘৃণা ছড়ায়। এতে বাদীর ৫ কোটি টাকার মানহানীর ঘটনা ঘটেছে।

মামলার প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা থানা ইনচার্জ (ওসি) কে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর কবীর সিদ্দিক।


এ ক্যটাগরির আরো খবর..