× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক গৃহবধূ নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে (২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর উপরে থাকা রেল-সেতুর লাইনে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলি বেগম উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী ও ফুরকান ভুঁইয়া তাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু সন্তান ফুরকান ভূঁইয়াকে নিয়ে চিত্রে নদীর রেল-সেতুর লাইনের উপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম নামে ওই গৃহবধূ নারী। এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসি বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলি বেগম ঘটনাস্থলেই নিহত হন। এতে তার কোলে থাকা ছেলে ফুরকান ভুঁইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় এক বাসিন্দা ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে যান।
পরে আহত শিশুটিকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি তার শিশু সন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, ওই নারী ও শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।


এ ক্যটাগরির আরো খবর..