× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রায়  ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সাগুফতা হক।
এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬  কোটি ২ লাখ ১১ হাজার ৯৯৮ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে  ৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকা।
সমাপ্তি জের ২৬ লাখ ৫৬ হাজার ৯৯৮ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৯৫ কোটি ৯২ লাখ ৪হাজার  টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৯২  লাখ ৪ হাজার টাকা।
মোট ১০১ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ।
কোটালীপাড়া পৌরসভার প্রশাসক সাগুফতা হকের সভাপতিত্বে বাজেট ঘোষণার আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, পৌরসভার সহকারী প্রকৌশলী রাজিব ভক্ত,পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস বক্তব্য রাখেন ।
পৌর প্রশাসক সাগুফতা হক বলেন, মন্ত্রনালয়ের বিশেষ বরাদ্দের মাধ্যমে এই পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। আমাদের সম্পদ সীমিত।
তবে এই সীমাবদ্ধতার মধ্যেও  রাস্ত্রাঘাট, ব্রীজ কালভার্ট, ঘাটলা, পানি সরবরাহ, বিদ্যুতায়ন ইত্যাদি সেবা নিশ্চিত করে কোটালীপাড়া পৌরসভাকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছি ।


এ ক্যটাগরির আরো খবর..