শার্শার ধর্ষণ মামলার আসামি বকুল সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

শার্শার ধর্ষণ মামলার আসামি বকুল সাতক্ষীরা থেকে গ্রেপ্তার
শার্শার ধর্ষণ মামলার আসামি বকুল সাতক্ষীরা থেকে গ্রেপ্তার
যশোরের শার্শায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুল (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (১৭ আগস্ট) র‌্যাব-৬-এর সদস্যরা সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশী নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে ওই নারী রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে শরিফুল জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটির এফআইআর নম্বর-১৬ এবং জিআর নম্বর-৮৫। মামলা হওয়ার পর থেকেই শরিফুল পলাতক ছিলেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তার অবস্থান শনাক্ত করে সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ যশোর আদালতে পাঠানে হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।