শাওন অস্ট্রেলিয়ায় স্বামীর লেখা গান গাইবেন

বিনোদন ডেস্ক: নতুন বছরে অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বামী হুমায়ূন আহমেদ-এর লেখা কয়েকটি গান গেয়ে শোনাবেন মেহের আফরোজ শাওন।

পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিখ্যাত এ উপন্যাসিকের বিদেহী আত্মার স্মৃতিচারণ করে একটা অধিবেশনেরও আয়োজন করা হবে। ‘বাশভূমি’র ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করবেন আবিদা রুচি।

স্বামী হুমায়ূন আহমেদের লেখা গল্প নিয়ে নির্মানাধীন ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাওন। নতুন বছরে মুক্তির কথা রয়েছে ছবিটির। এতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, তানিয়া আহমেদ ও ফেরদৌস আহমেদ-এর মত জনপ্রিয় ঢালিউড তারকারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।